ads

রবিবার , ২২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ জেলায় বন্যা পরিস্থিতির ‘অবনতি হতে পারে’

খবর টি পড়েছেন : ১৭৪
৮ জেলায় বন্যা পরিস্থিতির ‘অবনতি হতে পারে’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশের ৮ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই ৮ জেলা হল-কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তায় বলা হয়েছে, এই আট জেলায় নিম্নাঞ্চলে পানির উচ্চতা বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে ও ধলেশ্বরী নদীর টাঙ্গাইলের এলাসিন পয়েন্টে আজকের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করে যেতে পারে।

Shamol Bangla Ads

বন্যা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মূলত উজান থেকে আসা পুঞ্জীভূত পানি ঢল হয়ে এখন ভাটির এলাকা বাংলাদেশের দিকে আসছে। বিশেষ করে গঙ্গা–পদ্মা ও ব্রহ্মপুত্র অববাহিকায় পানি দ্রুত বাড়ছে। আগামী এক সপ্তাহ পানি আরও বাড়তে পারে বলে মনে করছে সংস্থাটি।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দুদিন পর দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মৌসুমি বায়ু কিছুটা দুর্বল অবস্থায় থাকায় বৃষ্টি কম হয়েছে। এখন আবারও মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠায় বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আলম বলেন, ‘আগস্টে এমনিতেই বৃষ্টি কমে আসে। তবে আকাশে মেঘ কম থাকায় রোদ বেড়ে তাপমাত্রা বাড়ছে। আগামী দু–এক দিনের মধ্যে মেঘ ও বৃষ্টি দুটিই বাড়তে পারে।’ আবহাওয়া অধিদপ্তরের হিসাবমতে, শনিবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বাগেরহাটের মোংলায় ৩৩ মিলিমিটার। আর রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বরিশালের ভুল বোঝাবুঝি সমাধানের পথে: তাজুল ইসলাম পরবর্তী সংবাদ ময়মনসিংহে হরিজন পল্লীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের মসিক মেয়রের সহায়তা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads