ads

শুক্রবার , ২০ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

খবর টি পড়েছেন : ৩১৫
অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার : শেরপুরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে বর্তমানে কোন আইপি টিভির অনুমোদন নেই। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ শুক্রবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউজে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরো বলেন, এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে সাতশো আইপি টিভির আবেদন জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান আছে। কিছু নিবন্ধন দেওয়া হয়েছে, বাকীগুলোও পর্যায়ক্রমে দেয়া হবে।

এসময় প্রতিমন্ত্রীর সাথে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জিয়ার মুখোশ উন্মোচন করতে…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads