ads

সোমবার , ৯ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৯৪
১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ টিকা : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ করোনা টিকা আসবে। ৯ আগস্ট সোমবার বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের ওই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ১৫ তারিখের মধ্যে কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ টিকা পৌঁছাবে এবং চায়না থেকে ক্রয়কৃত ১০ লাখ টিকা পৌঁছাবে, তারা আরও ১০ লাখ টিকা আমাদের উপহার হিসেবে দেবে। সবমিলে ৫৪ লাখ টিকা আগামী ১৫ তারিখের মধ্যে আমরা পেয়ে যাবো। এতো আমাদের টিকার কার্যক্রমটি যে গতিতে চলছিলে, সেটি অব্যাহত রাখতে পারব।

Shamol Bangla Ads

তিনি বলেন, আজ কেবিনেট মিটিংয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষার বিষয়ে কিছু আলোচনা ছিল। আরও বেশ কিছু বিষয়ে আজ আলোচনা হয়েছে। তবে টিকার বিষয়ে আজকের বৈঠকে কোন আলোচনা ছিলে না। ভ্যাকসিনের বিষয়ে আমরা একটা সফল কার্যক্রম শুরু করেছি। সেটা গত পরশুদিন থেকে শুরু হয়েছে। সেদিনই গ্রামে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিয়েছে। যেভাবে নির্বাচনের সময় মানুষ আসে, লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে। প্রতিটা ইউনিয়নে ৬০০ করে টিকা দেয়ার পরিকল্পনা ছিলে, কিন্তু আমরা দেখলাম তার চেয়ে বেশি মানুষ হাজির।

‘আমাদের যেসব সেন্টারে টিকা বেশি ছিল তারা বেশি দিয়েও দিয়েছে। যারা ভ্যাকসিন পায়নি ঝড় বৃষ্টির কারণে, তাদের পরেরদিন দেয়া হয়েছে। দুর্গম এলাকায়ও দেয়া হয়েছে। একটি বিষয় লক্ষ্যণীয় গ্রামে যেখানে টিকা প্রাপ্তির সংখ্যা কম ছিল। বয়স্করা কম পেয়েছিল, অনেকের অনীহা ছিল। সেই অনীহা কেটে গেছে। টিকার প্রতি তাদের আগ্রহ অনেক বেড়েছে। পৌরসভায় যেসব টিকা দেয়া হচ্ছে, সেটি চলমান থাকবে। নরমাল ভ্যাকসিনের কার্যক্রমও চলমান থাকবে। আমাদের রুটিন ভ্যাকসিনেশন চালু থাকবে। গত দু-তিনদিনে কোন ঘটনা সেভাবে সামনে আসেনি। সব জায়গায়ই ভালোভাবে হয়েছে। এ পর্যন্ত গণটিকা কার্যক্রমের আওতায় ৩০ লাখের বেশি টিকা দেয়া হয়েছে।’

Shamol Bangla Ads

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আরও ৬ কোটি ভ্যাকসিন কেনার অনুমোদন দেয়া হয়েছে, চীন থেকে কেনার জন্য। ক্রয় কমিটিতেও পাস হবে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে ৩৪, চীন থেকে কেনা ১০ ও উপহার ১০ লাখ টিকা। এছাড়াও ভারতের বাকি টিকাও পাবো বলে আশা করছি।

তিনি আরও বলেন, ‘যেগুলো আমরা ক্রয় করেছি, চীন থেকে আমাদের জানানো হয়েছে আরও তারা ৫ মিলিয়ন অর্থ্যাৎ ৫০ লাখ ভ্যাকসিন তারা আমাদেরকে দেবে। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকেও আমরা পেতে পারি, যার সংখ্যা এখনও আমাদের জানানো হয় নি।‘

তিনি আরও বলেন, ‘কোভ্যাক্স থেকে আমরা পাই, কিন্তু সংখ্যায় একসঙ্গে অনেক বেশি পাই না। সে কারণে আমরা প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে, উনার সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়নার সঙ্গে আলোচনা করে, আমরা আরও ৬ কোটি টিকার অনুমোদন সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। চায়না থেকেও সেই অনুমোদন তারা দিয়েছে। এখন আমরা চুক্তির পর্যায়ে আছি। অর্থনৈতিক কমিটিতে গিয়ে সেটা পাশ হয়ে যাবে। সেই টিকা আসলে আমাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। টিকা কার্যক্রম জোরদার হবে।’

সেই টিকা কীভাবে পাওয়া যাবে, তার ব্যাখ্যায় জাহিদ মালেক বলেন, ‘সেই টিকা তারা দেবে বলেছে, আমাদের এ মাসে যতটা সম্ভব। আর সেপ্টেম্বরের কথাও বলেছে চায়না যে আমাদের ১০ থেকে ১৫ মিলিয়ন ভ্যাকসিন তারা দেবে। আর অক্টোবরে দেবে ২০ মিলিয়ন। আর নভেম্বরে ২০ মিলিয়ন। এ পর্যন্ত আমরা তাদের কাছে তথ্য পেয়েছি। পাশাপাশি কোভ্যাক্সের টিকা আসবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইবারের টিকা পাওয়ার কথা ৬ মিলিয়ন। সেটাও আমরা পাবো।’

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার অবশিষ্ট ২ কোটি ৩০ লাখ টিকা পাওয়ার আশাও করছে সরকার। তবে এখনও কোনো নিশ্চিত ডেট দেয়নি, কবে তারা দেবে। আশা করি, এখন সময় আসছে দেয়ার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাটোরে মিনি ট্রাক উল্টে খাদে, নিহত ৬ পরবর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads