ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ

খবর টি পড়েছেন : ২৭৭
বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস মহামারিতে চলমান বিধিনিষেধ শিথিল হওয়ার পর সব আসনে যাত্রী পরিবহন করতে পারবে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। ৮ আগস্ট রবিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনায় ওই কথা বলা হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, সড়ক, নৌ ও রেলপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু রাখতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে অবশ্যই মাস্ক পড়তে হবে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব বহন করতে হবে। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Shamol Bangla Ads

এর আগে গত ৩ অগাস্ট করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, আগামী ১১ আগস্ট থেকে সারা দেশে ধাপে ধাপে চালু হবে গণপরিবহন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১ আগস্ট থেকে আরোপ করা কঠোর লকডাউনে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ২৪১ জনের মৃত্যু : শনাক্ত… পরবর্তী সংবাদ নাটোরে মিনি ট্রাক উল্টে খাদে, নিহত ৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads