ads

শনিবার , ৭ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোলে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স

খবর টি পড়েছেন : ১৬৩
বেনাপোলে পৌঁছেছে ভারতের উপহারের ৩০ অ্যাম্বুলেন্স
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

উপহার হিসেবে ভারত সরকারের দেওয়া আইসিইউ সুবিধা সম্বলিত ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছে। ৭ আগস্ট শনিবার সকালে বেনাপোল কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের গাড়িগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে এসেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানা গেছে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে ।

Shamol Bangla Ads

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ডঃ নেয়ামুল ইসলাম জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো খালাশ নেবার জন্য উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রবিবার বেনাপোল কাস্টমস কাগজপত্র দাখিল করবে। বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শেষে অ্যাম্বুলেন্সগুলো ওইদিনই ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু পরবর্তী সংবাদ দেশব্যাপী গণটিকাদান শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads