ads

সোমবার , ২ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাউবি’র উপ-উপাচার্য পদে যোগদান করলেন মাহবুবা নাসরীন

খবর টি পড়েছেন : ৩২১
বাউবি’র উপ-উপাচার্য পদে যোগদান করলেন মাহবুবা নাসরীন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক মাহবুবা নাসরীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক। রাষ্ট্রপতির আদেশক্রমে এ পদে তাকে নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। উপ-উপাচার্য পদে গতকাল রবিবার ঢাকা অফিসে যোগদান করেন তিনি। ওইসময় বাউবি উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক আবুল কাসেম শিখদার জানান, খ্যাতিমান এই অধ্যাপক একজন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষক। নারী ও দুর্যোগ বিষয়ে তিন দশকের অধিক অভিজ্ঞ এই শিক্ষাবিদ সংকটে-দুর্যোগে নারীর অভিজ্ঞতায় দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন তত্ত্বের প্রবক্তা।

জানা যায়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবা দেশে-বিদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় বহু আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। শিক্ষাজীবনে সর্বত্রই বৃত্তিধারী, চ্যান্সেলর পুরস্কারপ্রাপ্ত মেধাবী অধ্যাপক নাসরীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ১৯৮৮ সালে শিক্ষকতায় যোগ দেন। ২০০৫ সালে একই বিভাগে অধ্যাপক হয়ে ২০১২ সাল পর্যন্ত অধ্যাপনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ভালনারেবিলিটি স্টাডিজের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০১৩ সাল থেকে তিনি এই ইনস্টিটিউটের পরিচালক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে করোনায় মোট আক্রান্তের ৫৩.০৫ শতাংশই জুলাই… পরবর্তী সংবাদ ঢাকায় ২৪ ঘণ্টায় আরও ২৭৯ ডেঙ্গু রোগী আক্রান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads