ads

রবিবার , ২৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৪
মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ভাসানী ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে। রবিবার দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় আহবায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনা সভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

Shamol Bangla Ads

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু, সকল মুক্তিযোদ্ধা, মওলানা ভাসানী এবং জাতীয় চারনেতার স্বপ্নের ঠিকানায় বাংলাদেশকে পৌঁছে দেয়া। আর এজন্য অন্য দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং পরশ ভাসানীর নেতৃত্বে প্রগতিশীল ন্যাপ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মহামারির এসময় অক্সিজেন পাঠানোর জন্য এবং আমদানির পাশাপাশি কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেবার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একইসাথে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি ।
লকডাউন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, করোনা সংক্রমণ কমাতে না পারলে হাসপাতালে শুধু শয্যা সংখ্যা ক্রমাগত বাড়িয়ে লাভ হবে না। প্রত্যেকের নিজের ও পরিবারের সুরক্ষার জন্য সরকারপ্রদত্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
প্রগতিশীল ন্যাপের সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমতের সঞ্চালনায় দলেরসহ আহ্বায়ক মোহা. ইলিয়াস, যুগ্ম আহ্বায়কবৃন্দ মো. বাবুল আহমেদ, মোহাম্মদ মনিরুল হাসান মনির, মৌসুমী দেওয়ান মিনু এবং জেলা প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১… পরবর্তী সংবাদ পূর্বপ্রস্তুতি থাকায় চামড়া নিয়ে এবার অব্যবস্থাপনা হয়নি :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads