ads

রবিবার , ২৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বপ্রস্তুতি থাকায় চামড়া নিয়ে এবার অব্যবস্থাপনা হয়নি : শিল্পমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৯
পূর্বপ্রস্তুতি থাকায় চামড়া নিয়ে এবার অব্যবস্থাপনা হয়নি : শিল্পমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে সরকার পূর্বপ্রস্তুতি নিয়েছিল। প্রস্তুতি অনুযায়ী সার্বিক তত্ত্বাবধায়ন করা হয়েছে। এ কারণে এবারের কোরবানিতে চামড়া নিয়ে কোন ধরণের বিশৃঙ্খলা বা অব্যবস্থাপনা হয়নি বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, চামড়া সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে লবণের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এতে এবার কোনো চামড়া নষ্ট হয়নি।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আযহা পরবর্তী অনলাইনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত সচিব শিবনাথ রায়, বিসিআইসি চেয়ারম্যান শাহ মো. ইমদাদুল হক ও বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম ইয়াহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ঊধ্বর্তন কর্মকর্তারা অংশ নেন।

Shamol Bangla Ads

শিল্পমন্ত্রী বলেন, চামড়া শিল্প দেশের অন্যতম একটি রপ্তানিমূখী এবং বহুমুখী সম্ভাবনাময় খাত। চামড়া শিল্পের অধিকাংশ কাঁচামাল (কাঁচা চামড়া) কোরবানির সময় সংগ্রহ করা হয়। এ খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের এবং দপ্তর ও সংস্থাগুলোর পূর্বপ্রস্তুতির ও সার্বিক তত্ত্বাবধায়নে কারণে এবারের কোরবানির চামড়া নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা তৈরি হয়নি। লবণ দিয়ে যথাসময়ে ও যথাযথ প্রক্রিয়ায় চামড়া সংরক্ষণ করা হয়েছে। চামড়া সংরক্ষণে পর্যাপ্ত লবণ সরবরাহ থাকায় কোনো চামড়া নষ্ট হয়নি। জেলা, বিভাগ ও মন্ত্রণালয়ের সমন্বয়ে মাঠ পর্যায়ে মনিটরিং ও টিমওয়ার্কের কারণে চামড়া সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্যবস্থাপনায় এবার সুফল এসেছে। এবছর প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে চালানো হয়েছে। এর ফলে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কোন সমস্যা হয়নি।
কামাল আহমেদ মজুমদার বলেন, কোরবানির চামড়া কীভাবে সংরক্ষণ ও স্থানান্তর করতে হবে এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত ও যথাযথ কার্যক্রমের গ্রহণের কারণে এ বছর চামড়া নিয়ে কোনো অভিযোগ পাননি। এবার চামড়া সংরক্ষণ, স্থানান্তর ও সার্বিক ব্যবস্থাপনায় সফল হয়েছে সরকার। ব্যবসায়ীরা চামড়ার সঠিক দাম পেয়েছে।
সভাপতির বক্তব্যে শিল্প সচিব বলেন, শিল্প মন্ত্রণালয়, বিসিক ও মাঠ পর্যায়ের প্রশাসনের সহযোগিতা এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকভাবে কাজ করায় এবারের কোরবানির পশুর চামড়া সংরক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকার লবণযুক্ত চামড়া বেচাকেনা:রাজধানীর লালবাগের পোস্তা ও আমিনবাজারসহ আশেপাশের বিভিন্ন এলাকায় লবণ দিয়ে সংরক্ষণকরা চামড়ার কেনাবেচা এ সপ্তাহে শুরু হবে। ইতোমধ্যে কিছু আড়তে চামড়া কিনতে যোগাযোগ শুরু করেছেন ট্যানারি মালিকরা। রিলায়েন্স ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া বলেন, এবার সঠিকভাবে সব জায়গায় লবণ দিয়ে সংরক্ষণ করায় চামড়ার গুণগত মান ভালো আছে। তবে আড়তদাররা কম দামে কিনলেও ট্যানারিতে বিক্রির ক্ষেত্রে দামে ছাড় দিচ্ছেন না। সব সময়ই কম দামে চামড়া কিনে লাভ করে আসছেন আড়তদাররা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময় অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার… পরবর্তী সংবাদ মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি শুরু সোমবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads