ads

রবিবার , ২৫ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ২৯১

খবর টি পড়েছেন : ১৭৪
দেশে করোনায় আরও ২২৮ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ২৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৭৪ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জনের। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। ২৫ জুলাই রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩৭ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৬৯ জন। এছাড়া খুলনায় ৫০, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২১, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১৫ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেট্রোরেল প্রকল্প : দেশে এসেছে আরও দুই সেট… পরবর্তী সংবাদ রেকর্ড গড়ে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads