ads

বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ১৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে লকডাউনে কড়াকড়ি সত্ত্বেও রাস্তায় মানুষ, ২,৮৯৫ মামলায় জরিমানা ২১ লক্ষাধিক

ময়মনসিংহ বিভাগ এখনও করোনাভাইরাসের হটস্পট। কিছুদিন কম থাকলেও ইদানিং আবারো আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতংক এই বিভাগে সবই বাড়ছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে কড়াকড়ি অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শহর এলাকার অলি-গলি এবং গ্রামাঞ্চলের হাট-বাজারে মানুষ লকডাউনের বিধি নিষেধ মানছে না। সরকার বাইরে সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অনেক মানুষই মাস্ক পড়ছেন না। ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান।
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সর্বশেষ জারিকৃত নির্দেশনা অনুযায়ী লকডাউনের গত এক সপ্তাহে ময়মনসিংহ জেলায়ন ২ হাজার ৮৯৫টি মামলায় মোট ২১ লাখ ৪৩ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘন্টার টানা কর্মতৎপরতায় জেলাজুড়ে সপ্তাহ জুড়ে দেনে ৪৪৮টি আইনশৃংখলা বাহিনীর টীম এবং ৩২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এ জরিমানা করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। কড়াকড়ি আরোপের পরও রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আয়েশা হক বলেন, লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ১৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১১ জন সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসন নিয়োজিত ২৩ জন ও সিটি কর্পোরেশনের ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোর থেকে অভিযান পরিচালনা করে আসছেন।
মাঠ পর্যায়ের মোবাইল টীমকে মনিটরিং করতে ভোর থেকে রাত অবদি ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ এডিএম, এডিসি এবং অতিরিক্ত পুলিশ সুপারগণ ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। নগরীর মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্টে জবাবদিহিতা করতে হচ্ছে বাইরে বের হওয়া মানুষকে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা সত্ত্বেও মানুষ বাসার বাইরে যত্রযত্র অবস্থান করছে।
লকডাউনে ময়মনসিংহ জেলায় এবং নগরীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, এপিবিএন এবং আনসারের টীম অভিযানে অংশ নেয়। অভিযান পরিচালনায় সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন সহায়তা করে। এছাড়া রাতভর টহলের জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।
এ ছাড়া লকডাউনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।

Need Ads