ads

মঙ্গলবার , ৬ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় রেকর্ড ১১ হাজার ৫২৫ জন শনাক্ত, আরও ১৬৩ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ১৯৭
দেশে করোনায় রেকর্ড ১১ হাজার ৫২৫ জন শনাক্ত, আরও ১৬৩ জনের মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ৪৬ জনই খুলনা বিভাগের। এছাড়া ঢাকায় ৪৫, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (৫ জুলাই সকাল ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশর উপরে। এর মধ্যে ৫ জুলাই করোনায় রেকর্ড ১৬৪ জন মারা যান। এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ৩৯২ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাজার থেকে ‘নাপা’ ট্যাবলেট উধাও ! পরবর্তী সংবাদ ‘বঙ্গমাতা’ দিবসে টাকা, সেলাই মেশিন পাবেন ২ হাজার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads