ads

সোমবার , ২১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু

খবর টি পড়েছেন : ১৮৩
দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাস রোধে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা দেওয়া শুরু হয়েছে। সোমবার সকালে রাজধানী ঢাকার তিনটি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সকাল ৯টার দিকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Shamol Bangla Ads

একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে।
এরআগে রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমএনসিএইচ) ডা. মো. শামসুল হক জানান, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু টিকা গ্রহণ করেননি তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন তাদের সাতদিন অবজারভেশনে রেখে পরবর্তীতে সারাদেশে এ টিকা দেওয়া হবে।
শামসুল হক বলেন, ‘ফাইজারের টিকাটির তাপমাত্রা সেনসিটিভ। তাই আমরা প্রাথমিকভাবে ঢাকা শহরের ৩টি হাসপাতালে এই ভ্যাকসিনটি দেবো। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, এই তিনটি হাসপাতালে ফার্স্ট রান চালু হবে। সেখানে প্রতিটি কেন্দ্রে গড়ে ১২০ জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’
এদিকে চীনে পড়াশোনা করছেন এমন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী টিকা পাবেন বলে স্বাস্থ্য বুলেটিনে বলা হয়।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আরও ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৪১ পরবর্তী সংবাদ ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads