ads

সোমবার , ২১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

খবর টি পড়েছেন : ২১৩
ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ জন নিহত হয়েছেন। ২০ জুন রবিবার রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের হরিবাড়ি ইউনিয়নের লবনকোটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার আমুয়াকান্দা গ্রামের শাহ আলম গাজী (৫০), ঝালকাঠির কেফায়েতনগর গ্রামের রবিউল মাঝি (২৫) ও তার ভাতিজা রাব্বী (২৪)।
পুলিশ জানায়, লবনকোটা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের চাকা বিকল হয়। ট্রাকটি দাঁড় করিয়ে বিকল হওয়া চাকা প্রতিস্থাপনের সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান ট্রাক চালক শাহ আলম, হেলপার রবিউল মাঝি ও তার ভাতিজা রাব্বীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম ও রবিউলের মৃত্যু হয়। স্থানীয়রা উদ্ধার করে রাব্বীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। কাভার্ড ভ্যান ও তার চালককে আটকের চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফাইজারের টিকা দেওয়া শুরু পরবর্তী সংবাদ প্রথম ধাপে ১৩ জেলার ২০৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads