ads

বুধবার , ১৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলমান লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

খবর টি পড়েছেন : ১৮৬
চলমান লকডাউন বাড়ল ১৫ জুলাই পর্যন্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগের ঘোষণা অনুযায়ী চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে; এখন আগামী ১৫ জুলাই পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি–বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

Shamol Bangla Ads

এতে আরও জানানো হয়, সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাদ্য বিক্রি, সরবরাহ এবং আসন সংখ্যা অর্ধেক ফাঁকা রেখে সেবা দিতে পারবে।
নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে; বিষয়টি কর্তৃপক্ষ নিশ্চিত করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিলেটে মা ও ২ শিশু সন্তানকে গলা কেটে… পরবর্তী সংবাদ এবার পরীমণির বিরুদ্ধে ক্লাবে ঢুকে ভাঙচুরের অভিযোগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads