একটি ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ করা চিত্র নায়িকা পরীমণির বিরুদ্ধে এবার গুলশানের অল কমিউনিটি ক্লাবে ঢুকে ভাঙচুরের অভিযোগ উঠেছে।

গত ৭ জুন পরীমণি ও তার সঙ্গে আরও কয়েকজন ক্লাবটিতে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,৭ জুন গভীর রাতে ৯৯৯-এ একটি ফোন পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। কথা-কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমণি। এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।









