ads

বুধবার , ১৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৩টা পর্যন্ত

খবর টি পড়েছেন : ৩১৪
বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেন সাড়ে ৩টা পর্যন্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। তবে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার থেকে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এছাড়া লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন’ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

করোনা সংক্রমণ রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম চালানোর জন্য ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে।
করোনাভাইরাস পরিস্থিতিতে বুধবার পর্যন্ত ব্যাংকিং লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগস্টে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা আসছে… পরবর্তী সংবাদ সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ প্রয়োজন: তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads