ads

শনিবার , ১২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আনসার আল ইসলামের সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৬০
আনসার আল ইসলামের সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার রাতে নগরের খুলশী থানার দক্ষিণ খুলশী আবাসিক এলাকার চট্টগ্রাম কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শাখাওয়াত নগরের খুলশী থানার ৩৯১ এম এম আলী রোডের শেখ মো. শমসের আলীর ছেলে। তিনি সিরিয়াফেরত জঙ্গি বলে জানিয়েছে পুলিশ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাছিব খাঁন বলেন, ‘শাখাওয়াত তার সঙ্গীদের জন্য অপেক্ষা করছে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জিহাদী ও উগ্রবাদী কাগজপত্র, পাসপোর্ট, মোবাইল, ট্যাব এবং নোটবুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্র জানায়, ২০১২ সালে শাখাওয়াত তার ভায়রা আরিফ ও মামুনের মাধ্যমে আনসার আল ইসলামে যুক্ত হন। সেনাবাহিনীর চাকুরিচ্যুত মেজর জিয়া, মনসুরাবাদ এলাকার শফিক হুজুর ও লালখানবাজার এলাকার ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী ওমর ফারুক ও শাখাওয়াত মিলে দেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এক পর্যায়ে আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ হয়ে উঠেন শাখাওয়াত।
সূত্র আরও জানায়, সিরিয়ায় যুদ্ধে অংশ নিতে ২০১৭ সালে তুরস্কে যান শাখাওয়াত। সেখান থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করেন। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) কাছ থেকে ছয়মাস প্রশিক্ষণ নিয়ে দেশটির ইদলিব এলাকায় যুদ্ধে অংশ নেন। পরে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে তুরস্কে ফেরত আসেন। সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে শ্রীলংকায় যান। পরে ফের ইন্দোনেশিয়ায় অবস্থান করে জঙ্গি কার্যক্রম চালাতে থাকেন। গত ২২ মার্চ দেশে ফিরে এসে আবারও আনসার আল ইসলামকে সংগঠিত করার কাজ শুরু করেন শাখাওয়াত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কতা পরবর্তী সংবাদ শেখ হাসিনা পরিবেশবান্ধব উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads