ads

শনিবার , ১২ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কতা

খবর টি পড়েছেন : ২২১
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে সতর্কতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ১২ জুন শনিবার সকালে আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।
সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উল্লেখ করে সতর্ক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্ক বার্তায়।

Shamol Bangla Ads

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তারাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে… পরবর্তী সংবাদ আনসার আল ইসলামের সিরিয়াফেরত আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads