ads

মঙ্গলবার , ৮ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হঠাৎ বিকট শব্দে ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল হিমাগার

খবর টি পড়েছেন : ৩৪২
হঠাৎ বিকট শব্দে ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়ল হিমাগার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কুমিল্লার বুড়িচংয় উপজলোয় হঠাৎ বিকট শব্দে প্রায় ৭০ হাজার মণ আলুসহ ধসে পড়েছে ৫০ বছরের পুরোনো একটি হিমাগার।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড’ নামে ওই হিমাগারটি ধসে পড়ে। চারতলা ভবনের হিমাগারটি প্রায় ৫০ বছর আগে নির্মিত বলে জানা গেছে। তবে এই ধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Shamol Bangla Ads

স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, সকালে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে হিমাগারটি। খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পাশে একটি গরুর খামার রয়েছে। ভবন ধসের কারণে খামারের ৮টি গরু মারা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে টিকার কোনও সংকট হবে না : কাদের পরবর্তী সংবাদ একনেকে ৬৬৫১ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads