ads

মঙ্গলবার , ১ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা, মাঠ জুড়ে সবুজের সমারোহ

খবর টি পড়েছেন : ২৬৬
ময়মনসিংহে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা, মাঠ জুড়ে সবুজের সমারোহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেওয়ায় পাট চাষিদের মূখে হাসি ফুঠেছে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠে মাঠে দু-চোখ জুড়ানো সবুজের সমারোহ। উপজেলার বিস্তীর্ণ এলাকায় সবুজ পাতা দোল খাচ্ছে মাঠের পর মাঠ। সেই সাথে এখন দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। যেন মাঠ জুড়ে সবুজ রঙে সাজিয়ে তুলিছে প্রকৃতির অপরুপ শোভা। পাটের বাজার মূল্য ভাল পাওয়ায় কৃষকরা ব্যাপক হারে এ বছর পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকুল থাকায় গত বছরের চেয়ে পাটের বাম্পার ফলনের আশা করছেন এবং এবারও ভালো দামের স্বপ্ন দেখছেন প্রান্তিক চাষিরা।

Shamol Bangla Ads

পাট চাষি মিজানুর রহমান জানান, এবছর প্রায় ৬ বিঘা জমিতে পাট চাষ করেছি। আবহাওয়া অনুকুল থাকায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করছি এবছরও পাটের ভালো দাম পাবো।

কৃষক মন্ডল মিয়া জানান,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় এবছর আড়াই বিঘা জমিতে পাট চাষবাদ করেছি। পাট চাষে খরচ কম লাভ বেশি। তবে আশা করছি এবার পাটের ফলন ভালই দেখা যাচ্ছে।

Shamol Bangla Ads

জেলা কৃষি কর্মকর্তা জানান, এ বছর উপজেলা কৃষি বিভাগ ৫৪৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও মাঠ পর্যায়ে দেখা গেছে। এ বছর জেলার প্রায় ২২/২৩ টি ইউনিয়নে প্রায় ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে পাট চাষ করেছেন প্রান্তিক চাষিরা। পরিবেশবান্ধব পাটের মোড়কসহ বিভিন্ন কাছে ব্যবহার বেড়ে যাওয়া ও বাজার মূল্য ভাল পাওয়ায় পাট চাষের ঝুঁকছেন কৃষক। আবহাওয়া অনুকুল থাকায় এবছরও পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আশা করি কৃষকরা তাদের উৎপাদিত স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাজেট অধিবেশন শুরু বুধবার পরবর্তী সংবাদ ৫২৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প একনেকে অনুমোদন

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads