ads

শনিবার , ২৯ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিকম্পে কয়েকবার কেঁপে উঠলো সিলেট

খবর টি পড়েছেন : ৩০৮
ভূমিকম্পে কয়েকবার কেঁপে উঠলো সিলেট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এক ঘণ্টার মধ্যে তিনবার ভূকম্পন অনুভূত হওয়ার পর আরেক দফা কম্পনে কেঁপে উঠেছে সিলেট। এতে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সিলেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই পাঁচবার ভূমিকম্প হয়েছে বলে দাবি করলেও সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চারবার ভূকম্পন হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টায় ভূকম্পন অনুভূত হয়।

Shamol Bangla Ads

২৯ মে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট এবং বেলা সাড়ে ১১টায় তিনবার ভূকম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদফতরের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, ‘সিলেটে তিনবার ভূমিকম্প হয়েছে। অনেকেই চারবার দাবি করলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তিনবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টার দিকে আরেক দফা ভূমিকম্প হয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ পরিস্থিতি অনুকূলে না এলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঝুঁকি নেব… পরবর্তী সংবাদ বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads