ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

খবর টি পড়েছেন : ২৫৯
চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩০ মে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ৩০ মে ২০২১ মধ্যরাত হতে ৬ জুন ২০২১ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

Shamol Bangla Ads

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের বিধিনিষেধ জারি করা হয়। ওই বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। সেই বিধিনিষেধের সময়সীমা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। পরে তা আরও ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এরপর বিধিনিষেধের সময়সীমা পুনরায় ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়, যা আবার বাড়ল।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভ্যাট নিবন্ধন নেবে ফেসবুক ও নেটফ্লিক্সও পরবর্তী সংবাদ ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবো : ফখরুল

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads