ads

রবিবার , ৩০ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভ্যাট নিবন্ধন নেবে ফেসবুক ও নেটফ্লিক্সও

খবর টি পড়েছেন : ২১৭
ভ্যাট নিবন্ধন নেবে ফেসবুক ও নেটফ্লিক্সও
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিতে যাচ্ছে ফেসবুক ও নেটফ্লিক্স। ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত এই নম্বর এর আগে গত ২৫ মে গুগল এবং ২৭ মে অ্যামাজন এই ভ্যাট নিবন্ধন পেয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আইনে সংস্থাগুলোর জন্য সরাসরি ভ্যাটের যাবতীয় সুবিধা দিতে বিধি সংশোধন করে।

Shamol Bangla Ads

এনবিআর জানায়, ভ্যাট নিবন্ধন ছাড়া ফেসবুক, গুগল, ইউটিউব ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোম্পানিকে হয় বাংলাদেশে অফিস স্থাপন করতে হবে, অথবা ভ্যাট এজেন্ট নিয়োগ দিতে হবে। এই এজেন্টরা ব্যবসা পরিচালনা বাবদ বাংলাদেশ সরকারকে রাজস্ব দেবে।
প্রসঙ্গত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ আইন অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে এবং তাদের বাংলাদেশে অফিস স্থাপন, অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ দেশে আসছে ফাইজারের টিকা পরবর্তী সংবাদ চলমান বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads