ads

শনিবার , ৮ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্ববৃহৎ কার্গো বিমানে ভারতকে অক্সিজেন প্ল্যান্ট পাঠাল যুক্তরাজ্য

খবর টি পড়েছেন : ১৪৪
সর্ববৃহৎ কার্গো বিমানে ভারতকে অক্সিজেন প্ল্যান্ট পাঠাল যুক্তরাজ্য
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতের জনগণের জন্য বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজে করে ১৮ টন ওজনের তিনটি অক্সিজেন প্ল্যান্ট পাঠিয়েছে যুক্তরাজ্য। সঙ্গে পাঠানো হয়েছে একহাজার ভেন্টিলেটরও। শুক্রবার নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে কার্গো ফ্লাইটটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

Shamol Bangla Ads

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বাণিজ্যিক মালবাহী উড়োজাহাজ আনতোনভ ওয়ানটুফোর-এ এসব সরঞ্জাম তুলতে রাতভর কাজ করেছেন বিমানবন্দরের কর্মীরা। সহায়তা সরঞ্জাম বিমানে তোলার কাজ পর্যবেক্ষণ করতে বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন নর্দান আয়ারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী রবিন সোয়ান। রবিবার ভারতের সময় সকাল ৮টায় বিমানটির অবতরণের কথা রয়েছে। ইন্ডিয়ান রেড ক্রস এসব সরঞ্জাম হাসপাতালে পৌঁছে দিতে সহায়তা করবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সামাজিক সুরক্ষা বিভাগ (ডিএইচএসসি) এসব সুরক্ষা সরঞ্জামের যোগান দিয়েছে, যার বিষয়ে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। ১৮ টন ওজনের প্রতিটি অক্সিজেন উৎপাদন ইউনিট প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম, যা একই সময়ে ৫০ জন রোগী ব্যবহার করতে পারবেন।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, ‘যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডে থাকা অতিরিক্ত অক্সিজেন উৎপাদন ইউনিটগুলো ভারতে পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম ভারতের হাসপাতালগুলোতে সংকটাপন্ন রোগীদের কাজে আসবে বলে আশা করি।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারি থেকে রক্ষা পেতে যুক্তরাজ্য ও ভারত একসঙ্গে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত না সবাইকে সুরক্ষিত করা সম্ভব হচ্ছে ততক্ষণ কেউই নিরাপদ নয়। ভারতের পরিস্থিতি হৃদয়-বিদারক। চরম সংকটময় এমন মুহূর্তে আমরা আমাদের বন্ধুর পাশে আছি।’
এর আগে গত মাসে যুক্তরাজ্য থেকে ২০০ ভেন্টিলেটর ও ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর ভারতে পাঠানো হয়, যার তহবিলও দিয়েছে এফসিডিও।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দুই বাংলার ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে… পরবর্তী সংবাদ এবার ভারতে আতঙ্ক ছড়াচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’