ads

রবিবার , ২ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-শেরপুরের মহিলা এমপি হোসনে আরা

খবর টি পড়েছেন : ৩১৬
কৃষকের ধান কেটে দিলেন জামালপুর-শেরপুরের মহিলা এমপি হোসনে আরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

করোনা ভাইরাসে কারণে শ্রমিক সংকট পড়া কৃষকদের পাশে দাঁড়ালেন জামালপুর-শেরপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা। কৃষকদের সহায়তা করতে নিজে সরাসরি মাঠ থেকে ধান কেটে বাড়িতে নিয়ে মাড়াইও করে দিলেন তিনি। ১ মে শনিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় খোরশেদ আলম ও শিপন নামে ২ কৃষকের প্রায় দেড় একর জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়ে মাড়াই করে দেন তিনিসহ নেতাকর্মীরা।

Shamol Bangla Ads

মহিলা এমপি হোসনে আরার সাথে ধান কেটে মাড়াই কাজে অংশ নেন জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নত আরা লাভলী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক সম্রাট জামান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমসহ শতাধিক কৃষকলীগের নেতাকর্মীরা।

কৃষক খোরশেদ আলম বলেন, করোনার কারণে ধান কাটার লোক খুঁজে পাচ্ছিলাম না। আজ মহিলা এমপি হোসনে আরা মহোদয় তার নেতৃবৃন্দসহ এসে আমার জমির ধান কেটে দিয়ে মাড়াই করে দিয়েছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Shamol Bangla Ads

জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কৃষক- কৃষাণীরা মিলে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩৬ লাখ পরিবারে নগদ সহায়তা : উদ্বোধন করলেন… পরবর্তী সংবাদ পদ্মা সেতুর পুরো স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে :…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads