ads

বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় রেকর্ড ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত, মৃত্যু ৬৩ জনের

খবর টি পড়েছেন : ১৯১
দেশে করোনায় রেকর্ড ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত, মৃত্যু ৬৩ জনের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬২৬ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, করোনাকালে দেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে দেশে মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ২১৩ জনের। আর মারা গিয়েছিলেন ৬৬ জন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৩০টি নমুনা। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে আরও ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্দেশনা না মানলে সংক্রমণ-মৃত্যু নিয়ন্ত্রণহীন হতে পারে :… পরবর্তী সংবাদ ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads