ads

মঙ্গলবার , ৬ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্দেশনা না মানলে সংক্রমণ-মৃত্যু নিয়ন্ত্রণহীন হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৬৯
নির্দেশনা না মানলে সংক্রমণ-মৃত্যু নিয়ন্ত্রণহীন হতে পারে : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এই মুহূর্তে সরকারের লকডাউন ব্যবস্থা জরুরি ছিল তাই সরকার দিয়েছে। যখন লকডাউন তুলে নেওয়ার প্রয়োজন হবে সরকার সঠিক সময়েই সেই সিদ্ধান্ত নেবে। এখন এসব সরকারি নির্দেশনা মেনে না চললে আগামীতে করোনায় সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণহীন হতে পারে।’ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট হাসপাতালের কাজের অগ্রগতি দেখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে সরকার লকডাউন ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ১৮টি জনগুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এখন করোনা প্রতিরোধে রাজধানী ঢাকাসহ দেশের সর্বত্র সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। অথচ দেশের কোথাও কোথাও লকডাউন তুলে নিতে আন্দোলন করা হচ্ছে।
হাসপাতালটি আগামী দুই সপ্তাহের মধ্যে উদ্বোধন করা সম্ভব জানিয়ে জাহিদ মালিক বলেন, ‘এই হাসপাতালে একসঙ্গে যে ২শটি আইসিইউ বেড করা হচ্ছে তা দক্ষিণ এশিয়ার মধ্যে বিরল। পাশাপাশি এখানে আরো ১০০০টি নতুন আইসোলেশন বেডও হচ্ছে। তবে বেড সংখ্যা যতই বাড়ানো হোক, মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে কোনোকিছুতেই করোনা নিয়ন্ত্রণে আসবে না।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ লকডাউনে শ্রমিকদের ভর্তুকি দিতে হবে : ফখরুল পরবর্তী সংবাদ দেশে করোনায় রেকর্ড ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত,…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads