ads

বুধবার , ৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৭
ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু, আইসিটি, খনিজ সম্পদ এবং পর্যটনকে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশের আয়োজনে শুরু হচ্ছে দশম ডি-৮ শীর্ষ সম্মেলন। উন্নয়শীল আটটি দেশের জোট হচ্ছে ডি-৮। এবারের আয়োজনটি ঢাকায় হওয়ার কথা ছিল। তবে কভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে এই আয়োজন ভার্চুয়াল প্লাটফর্মে হচ্ছে। ভার্চুয়াল প্লাটফরমেই ডি-৮ শীর্ষ নেতারা সম্মেলনে অংশ নেবেন। বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।

Shamol Bangla Ads

তিনি জানান, সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জি-৮ ভুক্ত অন্যান্য দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান, নাইজেরিয়া ও পাকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো ‘বৈশ্বিক রূপান্তরের জন্য অংশীদারিত্ব: যুব সম্প্র্রদায় ও প্রযুক্তি শক্তির মুক্তি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। আলোচনায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সআর সহযোগিতা চাওয়া হবে। ডি-৮ ভুক্ত দেশগুলোর মধ্যে বানিজ্য এবং বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার সম্ভাবনা কাজে লাগানোর বিষয়েও আলোচনা করা হবে।
তিনি আরও জানান, এবারের শীর্ষ সম্মেলনে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক, বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় রেকর্ড ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত,… পরবর্তী সংবাদ আটক ‘শিশু’ বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads