ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম বলেন, ৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ টিকা নিয়েছেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনার টিকা নেন। খবর বাসসের
গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় জাতীয়ভাবে টিকাদান কার্যক্রম। দেশে এক হাজার ৪০০ টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন তিন লাখ ৬০ হাজার টিকাদানের সক্ষমতা রয়েছে।

Shamol Bangla Ads

২৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অবশ্যই টিকা নেব, তবে আমি চাই দেশের জনগণ প্রথমে এটি গ্রহণ করুক। যদি আমার একটা টিকার জন্য আরেকটা মানুষের জীবন বাঁচে সেটাই তো সবচেয়ে বড় কথা!’
ভ্যাকসিন কার্যক্রম থেকে কেউ যেন বাদ না পড়ে সরকার সেই পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে আরও তিন কোটি টিকা আনার ব্যবস্থা করছি। আমরা প্রথম ডোজের পরেই যাতে দ্বিতীয় ডোজ পেতে পারি সেই পদক্ষেপ নিচ্ছি।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!