ads

শনিবার , ১৯ ডিসেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্ষয়ের ধারেকাছেও নেই শাহরুখ-আমির-সালমানরা

খবর টি পড়েছেন : ১৯৯
অক্ষয়ের ধারেকাছেও নেই শাহরুখ-আমির-সালমানরা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বরাবরের মতো এ বছরও মার্কিন জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস প্রকাশ করেছে বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা। ফোর্বসের মতে শীর্ষ উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথমেই রয়েছে জনপ্রিয় মার্কিন মডেল কাইলি জেনার। তবে মজার বিষয় হচ্ছে, এ তালিকায় বলিউড তারকাদের মধ্যে আয়ের শীর্ষে রয়েছে অক্ষয় কুমারের নাম; তার ধারেকাছেও নেই তিন খানসহ অন্য কোন বলিউড তারকা।
সম্প্রতি ফোর্বস প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ অভিনেতার তালিকায় অক্ষয়ের স্থান ৫২তম। শুধু তাই নয়, তালিকাটিতে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মাঝে গত কয়েক বছর ধরেই শীর্ষস্থানে রয়েছেন খিলাড়ি খ্যাত এ অভিনেতা।

Shamol Bangla Ads

প্রতিবেদনটিতে অক্ষয়ের বার্ষিক আয় দেখানো হয়েছে, ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি রুপি। তবে গত বছর অক্ষয় কুমার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী তারকাদের তালিকায় ৩৩তম স্থানে অবস্থান করলেও এ বছর পিছিয়ে ৫২ তমে। তারপরেও তিনি পিছনে ফেলে দিয়েছেন হলিউডের বিশিষ্ট তারকা উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, কেটি পেরি, লেডি গাগা ও জেনিফার লোপেজের মতো তারকাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফুটবলার হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সিয়াম পরবর্তী সংবাদ ২০২০ সালে শোবিজে হারিয়েছি যাদের