ads

মঙ্গলবার , ১ ডিসেম্বর ২০২০ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় গরু বোঝাই ট্রাক খাদে পড়ে হতাহত ২, মারা গেছে ১৩টি গরু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১, ২০২০ ১:২৯ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় গরু বোঝাই একটি ট্রাক নির্মাণাধীন কালভার্টের নিচে খাদে পড়ে সোহরাব আলী (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। সেইসাথে ট্রাকে থাকা ১৩টি গরু মারা গেছে। ৩০ নভেম্বর সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের কুর্শাবাদাগৈড় এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সোহরাব স্থানীয় মৃত শহর আলীর পুত্র। ওই ঘটনায় গুরুতর আহত ট্রাকের চালক মোখলেছ (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। মঙ্গলবার সকালে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ২টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৩০৪৫) কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের পাহারাদার সোহরাবকে চাপা দেয় এবং খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাহারাদার সোহরাব মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালক মোখলেছ ও গরুগুলোকে উদ্ধার করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত অবস্থায় ১৯টি গরু উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!