ads

সোমবার , ২৩ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবার সেবা করতে গিয়ে ফারুকের মেয়ে করোনায় আক্রান্ত

খবর টি পড়েছেন : ২৭৪
বাবার সেবা করতে গিয়ে ফারুকের মেয়ে করোনায় আক্রান্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশীয় সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। অনেকটা বিশ্রামেই ছিলেন। তবে সামান্য কারণেই গত ১৫ নভেম্বর তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপর তাঁকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সার্বক্ষণিক তাঁর সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক। এদিকে ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি করোনায় আক্রান্ত হয়েছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, বাড়িতে অবস্থানের সময় বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তুলসি। গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত হন তুলসী। এমনটাই জানিয়েছে ফারুকের পরিবার। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।
বাবার সংস্পর্শে গিয়েই শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে তুলসীর। যার ফলে পরিবারের বাকি সদস্যরাও সতর্ক রয়েছেন। জানা গেছে, ফারিহা তাবাসসুম পাঠান তুলসীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসায়ই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং কিছু নিয়ম মেনে চলছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফারিয়ার নতুন গান ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ পরবর্তী সংবাদ এবার এক সিনেমায় শাহরুখ, সালমান, হৃত্বিক