ads

বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে পেঁয়াজের আড়তে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা

খবর টি পড়েছেন : ১৯৮
জামালপুরে পেঁয়াজের আড়তে র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জামালপুর শহরের ডাকপাড়া মোড় এলাকায় পেঁয়াজের আড়তে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা করে মোট ৯০,০০০/-(নব্বই হাজার) টাকা জরিমানা আদায় করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এবং নিবাহী ম্যাজিস্ট্রেট, জামালপুর ইকমুল আবেদীন এর উপস্থিতিতে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, জামালপুর জেলার শহরের ডাকপাড়া মোড় বাজারস্থ ব্যবসায়ী দিদারুল আলম (৩৪), আঃ জলিল (৬০), শফিকুল ইসলাম(৪২)কে প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অস্বাভাবিক মূল্যে পেয়াজ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ১৯৪০ এর ধারা ৩৮ ধারা অমান্য করায় ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা করে সর্বমোট ৯০,০০০/- (নব্বই হাজার) তাদেরকে ওইসব জরিমানা প্রদান করেন।
এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হলো।
জরিমানাকৃত ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, তারা অল্প দামে দীর্ঘদিন পূর্বে পেয়াজ ক্রয় করে বর্তমানে তার দ্বিগুন থেকে ৩ গুন দামে বিক্রয় করছে ও প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করে ভূয়া ভাউচার সংরক্ষন করে আসছিল। ওই সমস্ত অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শুভ মহালয়া আজ পরবর্তী সংবাদ করোনায় দেশে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads