ads

মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে : চিকিৎসক

খবর টি পড়েছেন : ৩৪০
ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে : চিকিৎসক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য জানান ইউএনও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. জাহেদ হোসেন।

Shamol Bangla Ads

ডা. জাহেদ হোসেন বলেন, ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি ভালোই আছেন। নতুন করে খারাপ কিছু হয়নি। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এইচডিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইউএনও ওয়াহিদাকে। সেখানে তিনি মুখে লিক্যুইড খাবার খাচ্ছেন।
গত বুধবার রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইউএনও’র বাসভবনের ভেন্টিলেটর দিয়ে বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। গুরুতর আহত ওয়াহিদাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত… পরবর্তী সংবাদ সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads