ads

সোমবার , ১৭ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আমন ধানের ভাসমান বীজতলা

খবর টি পড়েছেন : ৩৫১
শ্রীবরদীতে আমন ধানের ভাসমান বীজতলা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বন্যায় বীজতলা ক্ষতির আশংকায় এবার শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের ভাসমান বীজতলা করেছেন নূর মোহাম্মদ নামে এক কৃষক। তিনি উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের লংগড়পাড়া গ্রামের ছায়েদ আলীর ছেলে ও ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। তার এই ভাসমান বীজতলা দেখে বন্যা কবলিত এলাকার লোকজনের মধ্যে সাড়া পড়েছে। ১৭ আগস্ট সোমবার সরেজমিন গেলে তিনি তুলে ধরেন তার এই ভাসমান বীজতলার সফলতার কথা।

Shamol Bangla Ads

কৃষক নূর মোহাম্মদ জানান, তাদের এলাকায় প্রতি বছর বন্যায় আমন ধানের বীজতলা পানিতে ডুবে যায়। এতে বীজতলার ব্যাপক ক্ষতি হয়। বন্যার কারণে অনেক কৃষক আমন ধানের চারার অভাবে সময় মতো ক্ষেতে চারা রোপন করতে পারেন না। অনেকের ক্ষেত পড়ে থাকে বিরান ভূমি। প্রায় এক মাস আগে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদারের পরামর্শে আমন ধানের ভাসমান বীজতলা তৈরি করেন। এক একর জমির জন্যে ৮ কেজি হাইব্রীড জাতের ধানের চারার জন্যে পানির ওপর ৮টি বেড তৈরি করেন। এতে তার খরচ হয় প্রায় ৫ হাজার টাকা। তিনি বলেন, ভাসমান বীজতলায় আমন ধানের চারা বন্যার হাত থেকে রক্ষা পাবে। এই ভাসমান আমন ধানের বীজতলা দেখে তার এলাকার লোকজনও আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য জাবের মিয়া বলেন, খড়িয়াকাজীরচর ইউনিয়নের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়। এতে আমন ধানের বীজতলার সংকট দেখা দেয়। বন্যায় এই ভাসমান এই বীজতলার কোনো ক্ষতি হবে না। এই জন্য অনেকেই আগামিতে ভাসমান বীজতলা করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, বন্যা কবলিত এলাকায় ভাসমান বীজতলা করার পরামর্শ দেয়া হয়। যাতে বীজতলার অভাবে আমন ধান চাষের বিঘœ না ঘটে। এতে ব্যয় একটু বেশি হলেও আমন ধানের চারার অভাব পড়বে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌শেরপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads