ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৬

খবর টি পড়েছেন : ১৯৭
করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫৩৫ জন। ১১ আগস্ট মঙ্গলবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯৯৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৬৩ হাজার ৮০৩ জন। শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।’

Shamol Bangla Ads

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩ হাজার ৪৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ২৮ জন এবং নারী ৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ৭৪৯ জন এবং নারী ৭২২ জন।’
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজনীতিতে প্রতিহিংসা ছড়ানোদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ… পরবর্তী সংবাদ সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষী গ্রেফতার করেছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads