ads

সোমবার , ২২ জুন ২০২০ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জরুরি অস্ত্র কিনতে ভারতের তিন বাহিনীকে বিশেষ ক্ষমতা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যেই তিন বাহিনীকে জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল ভারতের কেন্দ্রীয় সরকার৷ দেশটির সংবাদ সংস্থার খবর অনুযায়ী, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই৷ চীনের সঙ্গে সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সংবাদ সংস্থা এএনআই-কে এক সরকারের এক শীর্ষ সূত্র জানিয়েছে, ‘তিন বাহিনীর ভাইস চিফকেই প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে৷ জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম যাতে কেনা যায়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনা আগ্রাসন এবং বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করার পরই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার৷ উরি হামলা এবং বালাকোটে প্রত্যাঘাতের পরেও দেশের সশস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছিল৷

Shamol Bangla Ads

বালাকোটে প্রত্যাঘাতের পরে সরকারের এই সিদ্ধান্তের সব থেকে বেশি ফায়দা উঠিয়েছিল ভারতীয় বিমান বাহিনী সেই সময় এই আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে Spice 2000 এয়ার টু গ্রাউন্ড স্ট্যান্ড অফ মিসাইল, Strum Ataka এয়ারা টু গ্রাউন্ড মিসাইলসহ বেশ কিছু জরুরি অস্ত্র এবং সরঞ্জাম কিনেছিল তারা৷
এর পাশাপাশি সেনাবাহিনীও ইজরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং আমেরিকা থেকে অত্যাধুনিক অস্ত্র কিনেছে৷ অল্প সময়ের মধ্যে বাহিনী যাতে প্রস্তুতি সারতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্র: নিউজএইটটিন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!