ঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ১৭ অক্টোবর শনিবার দুপুরে বাবা-মার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে অরবিন্দ্র চন্দ্র বর্মন (১৭) নামের এক কলেজছাত্র। সে ঝিনাইগাতী বাজারস্থ ব্রাইট প্রিপারেটরী এন্ড হাই স্কুলের প্রধান শিক শ্রী রত্নেশ্বর চন্দ্র বর্মনের ছেলে ও স্থানীয় আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মেদ কলেজের ছাত্র। ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে অরবিন্দ্র সবার বড়।
জানা যায়, বাবা-মা উভয়েই শিকতা পেশার সাথে জড়িত থাকার পরেও বেশ কিছুদিন যাবত অরবিন্দ্র তার পড়াশুনায় অমনোযোগী। এ কারণে শুক্রবার সকালে অরবিন্দ্রর বাবা-মা তাকে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য শাসন করলে সে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায়। শুক্রবার রাত পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও অরবিন্দ্রকে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙ্গে পড়ে তার বাবা-মা। ওই অবস্থায় আকস্মিকভাবে তাদের কাছে খবর আসে, অরবিন্দ্র বিষপান করে গজনী অবকাশে পড়ে আছে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




