ads

বৃহস্পতিবার , ১৪ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অ্যামাজন থেকে আসতে পারে পরবর্তী মহামারি ভাইরাস!

খবর টি পড়েছেন : ২৩৪
অ্যামাজন থেকে আসতে পারে পরবর্তী মহামারি ভাইরাস!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের পরবর্তী মহামারি ভাইরাস অ্যামাজন বন থেকে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা। ডেভিড লাপোলা মনে করেন প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমনের কারণেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে। আর অ্যামাজনে যেভাবে বন উজার করা হচ্ছে এতে অচিরেই আরেকটি মহামারি দেখা দিতে পারে বলে জানান ডেভিড লাপোলা।

Shamol Bangla Ads

গবেষকরা বলছেন, বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, বাদুড়ের মধ্যেই নতুন করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোন প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে।

পরবর্তী মহামারি ভাইরাসের বিষয়ে পরিবেশবিড ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন অনেক বিশাল ভাইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভাইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে আমাদের ভাগ্যকে পরীক্ষা না করা।

Shamol Bangla Ads

জানা গেছে, গত বছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে বন উজার করার হার বেড়েছে ৮৫ শতাংশ। ব্রাজিলিয়ান অ্যামাজনের ওই অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজার করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান।

ব্রাজিল ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশের ১ হাজার ২০২ বর্গ কিলোমিটার এলাকায় বন উজার করা হয়েছে।
খবর এএফপি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা হয়তো চিরতরে যাবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরবর্তী সংবাদ করোনা আতঙ্কের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান