ads

মঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় মৃত্যু থামছেই না, বিশ্বে মৃত এক লাখ ১৯ হাজারের বেশি

খবর টি পড়েছেন : ১৮৫
করোনায় মৃত্যু থামছেই না, বিশ্বে মৃত এক লাখ ১৯ হাজারের বেশি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর মিছিল যেন থাকছেই না। সারাবিশ্বে প্রতিদিন নতুন করে হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে কয়েক হাজার।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত বিশ্বে মোট ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে এক লাখ ১৯ হাজার ৬৯২ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ০৫ জন।

Shamol Bangla Ads

করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে রয়েছে। দেশটিতে ৫ লাখ ৮৬ হাজার ৯৪১ জনের দেহে কভিড-১৯ ধরা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে স্পেনে ১ লাখ ৭০ হাজার ৯৯ জন। এরপরে ইতালিতে ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৪০ জনের। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে ইতালিতে ২০ হাজার ৪৬৫ জন এবং তৃতীয় সর্বোচ্চ মারা গেছে স্পেনে ১৭ হাজর ৭৫৬ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দ্রুত লকডাউন প্রত্যাহারে ভয়ঙ্কর হয়ে ফিরতে পারে করোনা:… পরবর্তী সংবাদ সোয়াইন ফ্লুর চেয়ে করোনাভাইরাস ১০ গুণ বেশি প্রাণঘাতী:…