ads

বুধবার , ১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনা করছে বিএনপি : কাদের

খবর টি পড়েছেন : ১৮৬
মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনা করছে বিএনপি : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের এই সংকটে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে। ১ এপ্রিল বুধবার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় সারাবিশ্ব আজ উদ্বিগ্ন এবং এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে। আজকের এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়িয়ে সরকার এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যেখানে নিরলস কাজ করে যাচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে না দাঁড়িয়ে এই পরিস্থিতি থেকে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
তিনি বলেন, বিশ্ব নেতারা যেখানে করোনা পরিস্থিতি নিয়ে একে অপরের রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেওয়া থেকে বিরত রয়েছেন, সেখানে আমাদের দেশের একটি রাজনৈতিক দল সংকটকে পুঁজি করে বিভেদের রাজনীতি করছে।

Shamol Bangla Ads

এ সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতির কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর বিদ্যমান কাজের অগ্রগতি উন্নতির দিকে অর্জিত হয়েছে। ইতোমধ্যে ২৭টি স্প্যান বসানো হয়েছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর ইতোমধ্যে ৪ কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫০ শতাংশ।
বিএনপিকে এই দুঃসময়ে জনগণর পাশে থেকে দেশের এই সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
এর আগে সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সমাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধী উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে ৩… পরবর্তী সংবাদ দেশে আরও ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads