ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটেনের রানী ২য় এলিজাবেথ

খবর টি পড়েছেন : ২১৮
করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটেনের রানী ২য় এলিজাবেথ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ব্রিটেনের রানী ২য় এলিজাবেথ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে ওই খবর নিশ্চিত করা হয়েছে। ব্রিটেনের রাজপরিবার এমনকি পুরো দেশের জন্যই এটা খুব আতঙ্কের খবর। ইউসিআর ওয়ার্ল্ড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

Shamol Bangla Ads

এর আগে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন বলে রাজপরিবারের তরফ থেকে নিশ্চিত হওয়া গেছে। গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছু রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স অব ওয়েলস। এসব অনুষ্ঠান থেকে কোনভাবে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাজকীয় দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয় প্রিন্স চার্লসকে। রাজপরিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রিন্স চার্লস স্ত্রী ডাচেস অব কর্নওয়ালকে নিয়ে স্কটল্যান্ডে আইসোলেশনে আছেন। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে। তার করোনায় আক্রান্তের বিষয়টি এখনও নিশ্চিত না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই সাতদিনের সেলফ আইসোলেশনে রয়েছেন। দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে যে, গত ১১ মার্চ প্রধানমন্ত্রী জনসনের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন রানী। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, করোনায় আক্রান্ত হলেও রানীর স্বাস্থ্য ভালো ও স্থিতিশীল রয়েছে। তার শরীরে করোনার লক্ষণ তেমন গুরুতর নয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে করােনা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়াল :… পরবর্তী সংবাদ ২৪ ঘণ্টায় স্পেনে করোনায় ৮৩২ জনের মৃত্যু