ads

বুধবার , ১১ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬৪ উপজেলায় অ্যাপের মাধ্যমে বোরো সংগ্রহ করবে সরকার

খবর টি পড়েছেন : ২৮৬
৬৪ উপজেলায় অ্যাপের মাধ্যমে বোরো সংগ্রহ করবে সরকার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী বোরো মৌসুমে দেশের ৬৪ উপজেলার কৃষকদের কাছ মোবাইল অ্যাপের মাধ্যমে বোরো ধান সংগ্রহ করবে সরকার। অর্থ্যাৎ ৬৪ জেলার একটি করে উপজেলা থেকে এবার অ্যাপে ধান সংগ্রহ করা হবে। ১ মার্চ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ওই তথ্য জানান। ওইসময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অ্যাপের মাধ্যমে ১৬ উপজেলার আমন ধান কেনায় সফলতা আসায় আগামী বোরো মৌসুম থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে ধান কেনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা যাতে না আসতে পারে, সেজন্য লটারির ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, ১৬ উপজেলায় অ্যাপের মাধ্যমে আমন ধান কেনা হয়েছে। অ্যাপের মাধ্যমে ওই ১৬ উপজেলায় এবার বোরো ধান কেনা হবে। এছাড়া বাকি ৪৮ জেলার সদর উপজেলা থেকেও অ্যাপের মাধ্যমে বোরো ধান কেনা হবে।
সংবাদ সম্মেলনে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম ও কৃষি সচিব মো. নাসিরুজ্জামান ছাড়াও উভয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনাভাইরাসে আক্রান্ত ২ জন সুস্থ : আইইডিসিআর পরবর্তী সংবাদ সংবেদনশীল বিষয় নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান…

সর্বশেষ - কৃষি ও কৃষক

Shamol Bangla Ads