ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কারখানাতেই যৌন হয়রানির শিকার ৮০ ভাগ পোশাক শ্রমিক’ : অ্যাকশন এইড

খবর টি পড়েছেন : ১৬৯
‘কারখানাতেই যৌন হয়রানির শিকার ৮০ ভাগ পোশাক শ্রমিক’ : অ্যাকশন এইড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ৮০ শতাংশ পোশাক শ্রমিক কারখানাতে যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে অ্যাকশন এইডের এক পরিসংখ্যানে উঠে এসেছে। এ ছাড়া ১০ শতাংশ নারী পুলিশ নিজেদের কর্মস্থলে বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এর মধ্যে মধ্যপর্যায়ের ২ দশমিক ৭ শতাংশ, সাব-ইন্সপেক্টর পর্যায়ে ৩ দশমিক ৩ শতাংশ। তবে সবচেয়ে বেশি কনস্টেবল পর্যায়ে। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ বাংলাদেশের পরিসংখ্যানে ওই তথ্য উঠে এসেছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘কর্মক্ষেত্রে সকল প্রকার সহিংসতা ও যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১৯০ এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে ওই তথ্য জানানো হয়েছে।
ওইসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিরীন আকতার বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে এ আইনটি পাস করার জন্য জাতীয় সংসদে বার বার উপস্থাপন করা হয়েছে। এ বছর মুজিববর্ষ পালনের মধ্য দিয়ে এই আইনটি পাস হবে বলে আশা করি।

Shamol Bangla Ads

কর্মজীবী নারী আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন। ওইসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজ বেগম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রেজিমেন্টাল কালার প্রাপ্তি বিরল সম্মান : সেনা প্রধান পরবর্তী সংবাদ বাংলাদেশ আন্তর্জাতিক বইমেলায় সহায়তা করবে কলকাতার গিল্ড

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads