ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রেজিমেন্টাল কালার প্রাপ্তি বিরল সম্মান : সেনা প্রধান

খবর টি পড়েছেন : ১৬০
রেজিমেন্টাল কালার প্রাপ্তি বিরল সম্মান : সেনা প্রধান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। ১৮ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইকথা বলেন।
জানা গেছে, কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম, কর্তব্য ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। সেনা প্রধান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৯ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন ও সেনাপ্রধানকে সালাম প্রদান করেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিট সমূহ কতৃর্ক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এ প্রক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১১ আর ই ব্যাটালিয়ন, ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩ সিগনাল ব্যাটালিয়ন, ১৭ বীর এবং ১৯ বীর ওই কালার প্যারেডে অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেকে ১৩৬৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন পরবর্তী সংবাদ ‘কারখানাতেই যৌন হয়রানির শিকার ৮০ ভাগ পোশাক শ্রমিক’…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads