ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২৪ সালের মধ্যে ৩১টি মিশনে চ্যান্সারি ও রাষ্ট্রদূত ভবন

খবর টি পড়েছেন : ৩২০
২০২৪ সালের মধ্যে ৩১টি মিশনে চ্যান্সারি ও রাষ্ট্রদূত ভবন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ২০২৪ সালের মধ্যে বিশ্বের ৩১টি মিশনে চ্যান্সারি ও রাষ্ট্রদূত ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ০২ ফেব্রুয়ারী রবিবার জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজীর আহমেদের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

এ কে আব্দুল মোমেন বলেন, যেসব দেশে বাংলাদেশের চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে সেসব দেশে চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ/ক্রয়ের নিমিত্তে স্ট্যান্ডার্ড ডিজাইনভিত্তিক একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বিদেশে বাংলাদেশ মিশনগুলোর প্রস্তাব এবং দূতাবাসগুলোর কূটনৈতিক গুরুত্ব বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নিজস্ব জমিতে ভবন নির্মাণ/নিজস্ব জমি না থাকলে জমি ক্রয় করে ভবন নির্মাণ/আর্থিকভাবে সাশ্রয়ী হলে জমিসহ তৈরি ভবন ক্রয়ের জন্য একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি পর্যায়ে তা বাস্তবায়ন করা হচ্ছে। ওই সময়ের মধ্যে ৩১টি মিশনে নিজস্ব চ্যান্সারি ও রাষ্ট্রদূত ভবন নির্মাণ/ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এরইমধ্যে প্রথম পর্যায়ে রিয়াদ ও টোকিওতে নিজস্ব চ্যান্সারি ও রাষ্ট্রদূত ভবন নির্মাণ সমাপ্ত হয়েছে।

Shamol Bangla Ads

মমেন বলেন, কোপেনহেগেন, রোম, লস অ্যাঞ্জেলেসে চ্যান্সারি ভবন ও রাষ্ট্রদূত ভবন ক্রয় করা হয়েছে। আঙ্কারা, বন্দরসেরি বেগওয়ান, ইসলামাবাদ, থিম্পু, বার্লিন, রিয়াদ ও জেদ্দাতে নিজস্ব জমিতে ভবন নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। এ ছাড়াও লিসবন, ভিয়েনা, এথেন্স, কায়রো, হেগ, পুত্রজায়া, ক্যানবেরা, বেইজিংসহ আরও কয়েকটি স্থানে প্রকল্প গ্রহণ ও তৈরি ভবন/জমি ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংসদে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকা উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে বিজয়ী হলেন… পরবর্তী সংবাদ এ বিজয় ঢাকাবাসীর জন্য উৎসর্গ করছি : তাপস

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads