ads

রবিবার , ১৯ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভালোবাসা দিবসে তিশার ‘লজ্জা’

খবর টি পড়েছেন : ১৯৭
ভালোবাসা দিবসে তিশার ‘লজ্জা’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : অভিনয় জগতের জনপ্রিয় মুখ নুসরাত ইমরোজ তিশা। প্রায় ২ দশক ধরে ছোট পর্দা ও বড়পর্দায় অভিনয় করে আসছেন তিনি। নাটকে ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। বর্তমানে বেশ কিছু নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।
সম্প্রতি ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তিশা। ‘লজ্জা’ নামের ওই নাটকটি নির্মাণ করেছেন হাবিবুর রহমান। নুসরাত ইমরোজ তিশা বিপরীতে ওই নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। সমাজের সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি।
নুসরাত ইমরোজ তিশা নাটকটি নিয়ে বলেন, ‘আমাদের ঘরে-বাইরে,শিক্ষাঙ্গণ-কর্মস্থল, গণপরিবহন-কোথাও নিরাপদ নন নারীরা। এখনো নারীরা পথে নির্ভয়ে চলতে পারে না। নানা সমস্যায় পড়তে হয় তাদের। চার পাশে এমনই ঘটে যাওয়া চিত্র উঠে আসবে এই নাটকের মধ্যে। দেখলে মনে হবে এটি যেন আমাদের সবার গল্প। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস উপলক্ষে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নাটকটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৭৫ এ বিয়ে করে হাসপাতালে দীপঙ্কর দে! পরবর্তী সংবাদ ফেসবুক-ইউটিউবে ‘ব্যতিক্রমী’ যাত্রা শুরু হলো এস আই টুটুলের