ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে’

খবর টি পড়েছেন : ২৭১
‘উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টাঙ্গাইল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, স্থগিতকৃত রাজাকারের তালিকায় ভুল হয়েছিল।প্রত্যাহারও করে নিয়েছি। তাই বলে রাজাকারের তালিকা হবে না, তা নয়। রাজাকারের তালিকা অবশ্যই হবে। আরও নিবিড় অনুসন্ধান চালিয়ে উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। জানুয়ারি মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতোমধ্যে তালিকার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই তালিকা আবার যাচাই চলছে। মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেওয়া হবে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে উপজেলা চত্ত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাজাকার, আলবদর ও আল-শামস ও পিচ কমিটির নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন। আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশি দূতাবাসে বিভিন্ন বড় বড় পদে পদায়ন করেছিলেন।
টাঙ্গাইলের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরও নীপা, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আরও কমল পেঁয়াজের দাম পরবর্তী সংবাদ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads