ads

রবিবার , ২০ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিকিবিল হাওরে লাল শাপলার রাজত্ব

খবর টি পড়েছেন : ১,০০৬
বিকিবিল হাওরে লাল শাপলার রাজত্ব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুরে রয়েছে একটি শাপলা ফুলের হাওর। এ হাওরের সাদা ও লাল রঙে ফোটা শাপলা ফুল যে কারো মন ভালো করে দিতে পারে। কোন রকমেরর চাষাবাদ ছাড়াই হাওরে শাপলা ফুলের সমাহার দেখে মুগ্ধ সুনামগঞ্জ তথা বিভিন্ন এলাকার পর্যটকরা।
জানা যায়, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল গ্রামের বিকিবিল হাওরের প্রায় এক তৃতীয়াংশ জায়গা নিয়ে শাপলা ফুলের বাহার। পানির মধ্যে লাল ও সাদা শাপলা আর ওপারের মেঘালয়ের পাহাড়- সব মিলিয়ে প্রকৃতির এক নয়নাভিরাম চিত্র।
হাওরে ৬ মাস পানি থাকায় এ সৌন্দর্য উপভোগ করার সময়টাও ৬ মাস। পরে এ জমিতে চাষ হয় বোরো ধান। তাছাড়া শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই সকাল সকাল আসতে হবে। দিন যতোই বাড়তে থাকে; ততোই যেন নিমজ্জিত হয়ে যায়। তাই ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ শাপলার হাওরের সৌন্দর্য মন জুড়াবে পর্যটকদের। অন্যদিকে লাল শাপলাগুলো মানুষ উপভোগ করেন। আর সাদা শাপলাগুলো চলে যায় বাজারে।
স্থানীয়রা জানান, বোরো ধান চাষাবাদের পর বর্ষা মৌসুমে হাওর পানিতে ডুবে যায়। এ পানিতে কোন রকমের চাষাবাদ ছাড়াই জন্মায় শাপলা। স্থানীয়রা নিজ উদ্যোগে এ শাপলার পরিচর্যা করেন। স্থানীয়রা মনে করেন, বিকিবিল হাওরে শাপলা ফুলের সঠিক পরিচর্যা হলে, সেটি হয়ে উঠবে পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান।
কাশতাল গ্রামের ফরিদ আহমেদ বলেন, ‘হাওরের সৌন্দর্য দেখতে স্থানীয়রা ভিড় জমান। অনেকে এ জায়গা থেকে সাদা শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। এটি সুনামগঞ্জের একমাত্র হাওর, যে হাওরে এতো বেশি শাপলা ফুল ফোটে।’
পর্যটক দেবব্রত দাশ বলেন, ‘বিকিবিল হাওরের সঠিক পরিচর্যা হলে সুনামগঞ্জে পর্যটক সংখ্যা বাড়বে। তাছাড়া পর্যটকরা যাতে নৌকা দিয়ে হাওরে কিছু সময় কাটাতে পারে, সে ব্যবস্থা করা হলে আমাদের জন্য ভালো হয়।’
এ হাওর দেখতে চাইলে প্রথমে আসতে হবে সুনামগঞ্জ। আব্দুর জহুর সেতুর ওপর থেকে সিএনজি বা মোটরসাইকেল পেয়ে যাবেন তাহিরপুর যাওয়ার। তাহিরপুর উপজেলা হয়ে বা যাদুকাটা নদী পার হয়ে বিকিবিলে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া তাহিরপুর সদর থেকে নৌকায়ও হাওরে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্ষার কদম ফুল হারিয়ে যাচ্ছে কেন? পরবর্তী সংবাদ সুন্দরবনের যেখানে গেলেই দেখা মেলে হরিণের