ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : কাদের

খবর টি পড়েছেন : ১৪৪
আওয়ামী লীগের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ আওয়ামী লীগের ভেতর দীর্ঘদিনের যে জঞ্জাল, যে আগাছা-পরগাছা জন্মেছে তা পরিষ্কার করার প্রক্রিয়া আমাদের অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৪ নভেম্বর রবিবার রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপোতে আট শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাস হস্তান্তরের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের এবার যেটা পরিকল্পনা, প্রথমত প্রেসিডেন্ট-সেক্রেটারি দেয়া। এরপর ফুল কমিটি দেয়া হবে। সেটা আমরা যাচাই-বাছাই করে দেখব। অভিযোগ এলে আমরা আবারও যাচাই-বাছাই করব।

Shamol Bangla Ads

কাদের বলেন, ঢাকায় আমরা ৫টি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। জেলা-উপজেলা পর্যায়ে ৭০টির মতো সম্মেলন হয়েছে। সেখানেও আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশজুড়ে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত ও সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আছে- তাদের তালিকা পার্টির সভানেত্রী শেখ হাসিনা সব বিভাগে দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন। অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের ব্যাপারে নানা অভিযোগ রয়েছে, তা আমরা তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণ হলে অবশ্যই তাদের আওয়ামী লীগে থাকার কোন অধিকার থাকবে না।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এমন একটা দল, যারা সব বিষয়ে সব ক্ষেত্রেই ব্যর্থ। তারা বিগত দনে থেকে শুরু করে এখন পর্যন্ত একটা আন্দোলনও করতে পারেনি। নিজের দলের চেয়ারম্যান এতদিন জেলে, তার জন্য চোখে পড়ার মতো কোন একটি মিছিলও তারা করতে পারেনি। সববিষয়ে বিএনপি একটি ব্যর্থ দলে পরিণত হয়েছে। তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের দলের সম্মেলন হয়, বিএনপির সম্মেলনের কোন খবর পাওয়া যায় না।
তিনি বলেন আরও বলেন, বিএনপি একটা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশীদের কাছে নালিশ করছে। সরকারবিরোধী মিথ্যাচারই এখন বিএনপির রাজনীতির অংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণ বাংলাদেশে পরবর্তী সংবাদ ইলিয়াস কাঞ্চনকে অপমানের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads